'এটা আপনাদের মানায়? ছি!', পায়েল আর মৌসুমীর উপর ক্ষোভ উগরে দিলেন সুদীপা - Bengali News | Sudipa Chatterjee's facebook attack on Payel De and Mousumi Bhattacharya - 24 Ghanta Bangla News
Home

‘এটা আপনাদের মানায়? ছি!’, পায়েল আর মৌসুমীর উপর ক্ষোভ উগরে দিলেন সুদীপা – Bengali News | Sudipa Chatterjee’s facebook attack on Payel De and Mousumi Bhattacharya

Spread the love

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ করেন অভিনেতা জীতু কমল। এরপর অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য আর পায়েল দে দু’টি পৃথক কারণে অভিনেতার সমালোচনা করেছেন। এবার ফেসবুকে মৌসুমী আর পায়েলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুদীপা। তিনি লিখলেন, ”এই নামটার সাথে আমি বহুদিন পরিচিত। স্বল্পসময়ে এরকম উত্থান খুব কম মানুষের দেখেছি…

আমি অতি সামান্য একজন দর্শক হিসেবে, কয়েকটা প্রশ্ন আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রির কয়েকজন প্রতিবাদী মুখের সামনে তুলে ধরতে চাই। উত্তর দেওয়া না দেওয়াটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।পায়েল দে এবং মৌসুমী ভট্টাচার্য- এই দুই  অভিনেত্রীর দুটি বক্তব্য শুনে বেশি অবাক হলাম । হতাশ ও বটে।

১) প্রকাশ্যে এরকম কাদা ছোঁড়াছুড়িটা কি কাম্য ছিলো? ২) অন্য কোনও ইন্ডাস্ট্রিতে এরকম হয়? আমরা কি জানতে পারি- কোন ব্যাঙ্ক কর্মীর সাথে,কোন ব্যাঙ্ক কর্মীর প্রকাশ্যে এরকম জুতো ছোঁড়াছুড়ি করছে?

তাহলে এটাকে ‘ইন্ডাস্ট্রি’ বলছি কেন? ৩) জীতু কমল নামক অভিনেতা অলরেডি একজন প্রমাণিত ভালো মাপের অভিনেতা । তার কিছু ভুল হয়ে থাকতেই পারে । তার বিরুদ্ধে ফেসবুক-এ বক্তব্য রাখতে হবে কেন? পায়েল বোধহয় একই সেটে অভিনয় করেন । সামনাসামনি বলতে পারতেন সরাসরি? ফোন নম্বর ছিল না নিশ্চয়ই? সহকর্মীকে তো সামনেই বলতে পারতেন?

৪) মৌসুমী ভট্টাচার্য কে বলুন তো? তাঁর, মনে রাখার মতো পাঁচটা কাজ কেউ বলতে পারবেন? তাঁর কথা আমরা শুনবো কেন?

তিনি বলছেন-“….এই জীতু কামালকে সামনে পেলে…” কী করবেন? মহিলা হওয়ার সব রকমের সুবিধা নেবেন?

এরকমভাবে কাউকে বলা যায়? আর্টিস্টস ফোরামের কাছে অভিযোগ জমা দিতে পারি কি? ৫) মৌসুমী- আপনাকে চলুন একটা সুযোগ দিচ্ছি । কবে, কোথায় আপনি আমাদের ভাতৃসম বন্ধু জীতু কামালকে- “একা” সামনাসামনি পেতে চান, বলুন?

মিডিয়া সামনে থাকবে । আপনি কী করবেন,আমরাও দেখতে চাই । আর ইতিহাস বইটা একটু ঝালিয়ে নেবেন । সব প্রশ্ন কমন নাও আসতে পারে । সবশেষে একটাই অনুরোধ- আর্টিস্ট ফোরামের যাঁরা পরিচালন কমিটিতে আছেন, তাঁরা এগুলো সামলান ।

মানুষ আপনাদের টিকিট কেটে দেখতে আসেন। ভালোবাসেন । কত সন্মান করেন। এটা আপনাদের মানায়?? ছি !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *