Yogi Adityanath in Barabani Live: ‘তৃণমূলের বালি-মাটি-মাফিয়ারাজ খতম করবে BJP’, দাবি আদিত্যনাথের – Bengali News | Wb Assembly Election 2026: Yogi Adityanth attacks TMC in Barabani
আজও বঙ্গে ভোটপ্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাবনিতে সভা করছেন তিনি। বিজেপি প্রার্থী অভিজিত রায়ের হয়ে প্রচার করছেন আদিত্যনাথ। কাটমানি নিয়ে ফের তৃণমূলকে নিশানা করেছেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, “১৫ বছর ধরে বাংলায় মাফিয়ারাজ ও কাটমানি শাসন চলছে। বাংলায় এখন শুধুই ভয় ও আতঙ্কের পরিবেশ। তৃণমূলের বালি-মাটি-মাফিয়ারাজ খতম করবে বিজেপি।”