Bihar New CM Sworn In: নীতীশ অধ্যায়ের ইতি, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী - Bengali News | Nitish Era Ends, Samrat Choudhury Sworn in As Bihar Next Chief Minister - 24 Ghanta Bangla News
Home

Bihar New CM Sworn In: নীতীশ অধ্যায়ের ইতি, বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী – Bengali News | Nitish Era Ends, Samrat Choudhury Sworn in As Bihar Next Chief Minister

Spread the love

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী।Image Credit: ANI

পটনা: বিহারে নীতীশ আউট, সম্রাট ইন। বিহারের রাজনীতিতে শুরু হল নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। আজ সকালে পটনার লোক ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিহারের ২৪ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সম্রাট চৌধুরী।

বিহারে মুখ্যমন্ত্রীর সমার্থক হয়ে উঠেছিলেন নীতীশ কুমার। জোট সরকার বদলালেও, বিগত ২০ বছর ধরে তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন। বিহারে সবথেকে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী তিনি। তবে এবার তাঁকে পদ ছাড়তেই হল। নীতীশ কুমারকে রাজ্যসভার প্রার্থী করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী হিসাবে শেষ দিনে তিনি নতুন সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

আজ সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি সহ অনেকে।

উপমুখ্যমন্ত্রী থেকে বিহারের মুখ্যমন্ত্রী হলেন সম্রাট চৌধুরী। নতুন ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন জেডি(ইউ) নেতা বিজয় কুমার চৌধুরী ও বীজেন্দ্র প্রসাদ যাদব। আজই তাঁরা শপথ নেন।

সম্রাট চৌধুরীর মুখ্যমন্ত্রী হওয়া বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ। তিনিই প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। সর্বসম্মতিতেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে বাছাই করে এনডিএ নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও সম্রাট চৌধুরীর নাম সুপারিশ করেছিলেন। ১২ বছর ধরে প্রথমে আরজেডি এবং পরে জেডি(ইউ)-র সঙ্গে যুক্ত থাকার পর, ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন সম্রাট চৌধুরী। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনের পর বিহারের উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয় তাঁকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *