I-PAC Co-Founder Arrest: ৫০ কোটির আর্থিক কেলেঙ্কারি! ইন্টারন্যাশনাল হাওয়ালা-যোগ, কেন গ্রেফতার আইপ্যাক-কর্তা – Bengali News | I pac co founder vinesh chandel arrested on monday ed found hawala connection huge illegal money transaction
নয়া দিল্লি: কয়লা-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজতে ভিনেশ চান্ডেল। মধ্যরাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত সেশন জাজের বেঞ্চে পেশ করা হয় তাঁকে। ভোর পর্যন্ত চলে শুনানি। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছিল। আর্থিক তছরূপ ও বেআইনি লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভিনেশকে। ভোট-কুশলী সংস্থা আইপ্যাকে ৩৩ শতাংশ শেয়ার আছে তাঁর।
মূলত আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত বাইরে পাঠানো হয়েছে। এমনকী আন্তর্জাতিক হাওয়ালা ব্যবহার করা হয়েছে বলেও দাবি ইডি-র। অন্তত ৫০ কোটি টাকার আর্থিক তছরূপের কথা বলা হয়েছে ইডি-র অভিযোগে।
এছাড়া, কোনও বৈধ নথি ছাড়াই ঋণ নেওয়া হয়েছে, বিভিন্ন ভিত্তিহীন বিল ও ইনভয়েস পেশ করা হয়েথে বলেও অভিযোগ। ইডি-র দাবি, থার্ড পার্টি থেকে টাকা নিয়ে হাওয়ালার মাধ্যমে লেনদেন করা হত। আইপ্যাকে যেত এমন অনেক টাকা। সেই অভিযোগের ভিত্তিতেই সংস্থার সঙ্গে যুক্ত অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ভিত্তিতেই ভিনেশের নাম সামনে আসে। আগেই কলকাতায় আইপ্যাকের অফিস ও আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি।
ভিনেশ গ্রেফতার হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের আগে তৃণমূলে ভোট-কুশলী সংস্থার কর্ণধারকে কেন গ্রেফতার করা হল, প্রশ্ন তুলেছে শাসক দল। তবে বিজেপির দাবি, এজেন্সি নিয়ম মেনেই কাজ করেছে। প্রয়োজনে ভোটের দিনও গ্রেফতার করা হতে পারে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।