West Bengal Weather Update: পুরুলিয়াতেই ৪১ আর কলকাতা? এবছর ভয়াবহ গরমের পূর্বাভাস হাওয়া অফিসের - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: পুরুলিয়াতেই ৪১ আর কলকাতা? এবছর ভয়াবহ গরমের পূর্বাভাস হাওয়া অফিসের

Spread the love

West Bengal Weather Update: পুরুলিয়াতেই ৪১ আর কলকাতা? এবছর ভয়াবহ গরমের পূর্বাভাস হাওয়া অফিসের

কলকাতা: বৃষ্টির খেলা শেষ। গরমের পালা শুরু। আর আপাতত বৃষ্টি নেই। শুধুই গরম..গরম আর গরম। এরই মধ্যে এবার বর্ষা নিয়ে দুঃসংবাদ শোনাল মৌসম ভবন। চলতি বছর বর্ষায় কম বৃষ্টি হবে। এল নিনোর ঠেলায় ৮% কম বৃষ্টি হতে পারে বলে খবর।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৈশাখের শুরুতেই গনগনে গরমের আঁচ টের পাবে সকলে। প্রায় চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে তাপমাত্রা। বাড়তে পারে পশ্চিমাঞ্চলের পারদ। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা বাড়বে। ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পুরুলিয়ার তাপমাত্রা বলে হাওয়া অফিস। আর কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রির ঘরে।

এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশা নেই। তবে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম , মুর্শিদাবাদে। ওপরের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *