West Bengal Election 2026 Live: সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, আজই রাজ্যে জ্ঞানেশ ভারতী - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, আজই রাজ্যে জ্ঞানেশ ভারতী

Spread the love

West Bengal Election 2026 Live: সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, আজই রাজ্যে জ্ঞানেশ ভারতী

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দুপুর আড়াইটে নাগদ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, সেই বিষয়ে আজ শুনানি রয়েছে আদালতে। এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনাল। নাম বাদ পড়া ভোটারদের অনলাইনে জমা পড়া আবেদন খতিয়ে দেখবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনদিনের সফরে তিনি রাজ্যে আসছেন। সঙ্গে থাকবেন আরও দুই আধিকারিক। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাবে কমিশনের টিম। এদিকে, আজও প্রচারে ঝড় তুলছেন রাজনৈতিক দলগুলি। সিউড়ি, আউশগ্রাম এবং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার বোলপুর ও খয়রাশোলে সভা করবেন অমিত শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *