Sodepur Incident: চুলের মুঠি ধরে গরম দুধের বালতিতে চুবিয়ে দিল মালিক! সোদপুরের মিষ্টির দোকানে ভয়ঙ্কর ঘটনা - 24 Ghanta Bangla News
Home

Sodepur Incident: চুলের মুঠি ধরে গরম দুধের বালতিতে চুবিয়ে দিল মালিক! সোদপুরের মিষ্টির দোকানে ভয়ঙ্কর ঘটনা

Spread the love

Sodepur Incident: চুলের মুঠি ধরে গরম দুধের বালতিতে চুবিয়ে দিল মালিক! সোদপুরের মিষ্টির দোকানে ভয়ঙ্কর ঘটনা

সোদপুর: মিষ্টির দোকানে ধুন্ধুমার কাণ্ড। গরম দুধের বালতিতে কর্মীকে চুবিয়ে দিল মালিক ও তাঁর ছেলে। ভয়াবহ অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি মিষ্টির দোকানে। সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওই কর্মীর পরিবার থেকে উপস্থিত ক্রেতারা।

উত্তর ২৪ পরগনায় সোদপুর কালীতলার ঘটনা। দোকানের কাজ নিয়ে মিষ্টির দোকানের মালিকের সঙ্গে কর্মচারীর বচসা শুরু হয়। কর্মীর নাম সঞ্জীব পাল। দোকানের মালিক অলয় ঘোষের বিরুদ্ধে তাঁকে গরম দুধের মধ্যে মাথা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনায় এলাকার মানুষজন প্রতিবাদ করলে তাঁদের ওপরও চড়াও হয় দোকান মালিক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা থানার পুলিশ। দোকান মালিককে গ্রেফতার করা হয়। পুলিশের গাড়িতে ওই ব্যক্তিকে তোলার সময় পুলিশের থেকে ছিনিয়ে গণপ্রহার দেওয়া হয় দোকান মালিককে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দোকানের কর্মী সঞ্জীব পাল।

ঘটনার পর দোকানে ছুটে যান সঞ্জীবের স্ত্রী। তাঁর অভিযোগ, তাঁর স্বামীকে দুধে চুবিয়ে দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। মালিক ও তাঁর ছেলের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, মালিকের ছেলেকে প্রশ্ন করা হলে, তিনি ঘটনার কথা অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *