Amit Shah Live: জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের - 24 Ghanta Bangla News
Home

Amit Shah Live: জিতেন্দ্র তিওয়ারি জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস অমিত শাহের

Spread the love

রানিগঞ্চে ভোটপ্রচারে অমিত শাহ। এর আগে আরও দু’টি সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার রানিগঞ্চের সভা থেকে তৃণমূলকে কড়া ভাষা আক্রমণ করলেন তিনি। শাহ বলেন,”ভাইপোর সিন্ডিকেটকে ভয় পায় সবাই। সিন্ডিকেটরাজকে বাংলা থেকে সরাতে হবে। ভোটদানের পরই মমতার পতন সুনিশ্চিত। সোনার বাংলা গড়ার কাজ করবে বিজেপি। দুর্নীতিবাজদের জেলে ঢোকাবে বিজেপি।” অনুপ্রবেশ ইস্যুতে আরও একবার সুর চড়িয়ে ডেডলাইন বেঁধে দিলেন শাহ। তাঁর হুঙ্কার ৫মে-র পর্যন্ত তৃণমূলের গুণ্ডাদের ডেডলাইন। ৫ মে বিকেল থেকে অনুপ্রবেশকারীরা বাংলা ছাড়ুন।” বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে জেতানোর আবেদনও জানিয়েছেন। একইসঙ্গে জিতেন্দ্র জিতলে বড় পদ দেওয়ার আশ্বাস দিয়েছেন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *