‘জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়’, খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল - 24 Ghanta Bangla News
Home

‘জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়’, খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল

Spread the love

হাওড়ার শিবপুরে বিজেপির তারকা প্রার্থী তিনি। এই গরমেও সকাল থেকে বেরিয়ে পড়তে হচ্ছে প্রচারে। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে কী খাবার পছন্দ অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের? সকাল সকাল তাঁর বাড়িতে পৌঁছে গেলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। প্রচারে বেরতে প্রস্তুত হচ্ছেন রুদ্রনীল। প্রয়াত বাবা-মার ছবিতে প্রণাম করলেন। তারপর খেতে বসলেন। পাতে লুচি। জানিয়ে দিলেন, সকালে কখনও চিড়ে খান। তবে লুচি খেতে ভালোবাসেন। আর তাঁর খাবার ব্যবস্থা করেন জ্যাঠতুতো ভাই-বোনরা। শিবপুরের বিজেপি প্রার্থী বললেন, “আমার বাবা-মা তো নেই। জ্যাঠতুতো ভাই-বোন আমার অভিভাবক। তাদের কথা শুনতে হয়।” দুপুরের খাবারে মাছ, আম-ডাল, চাটনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *