PM Modi-Mamata Banerjee on Asha Bhosle: ‘চিরকাল প্রতিধ্বনি হবে ওঁর কণ্ঠ’ আশা ভোঁসলের স্মৃতিচারণ মোদী-মমতার - 24 Ghanta Bangla News
Home

PM Modi-Mamata Banerjee on Asha Bhosle: ‘চিরকাল প্রতিধ্বনি হবে ওঁর কণ্ঠ’ আশা ভোঁসলের স্মৃতিচারণ মোদী-মমতার

Spread the love

PM Modi-Mamata Banerjee on Asha Bhosle: ‘চিরকাল প্রতিধ্বনি হবে ওঁর কণ্ঠ’  আশা ভোঁসলের স্মৃতিচারণ মোদী-মমতার

নয়া দিল্লি: আজ ‘আশা-হীন’ সুরের জগত। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মুম্বইয়ের ব্রিচ ক্য়ান্ডি হাসপাতালে আজ, ১২ এপ্রিল শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সকলেই শোক প্রকাশ করেছেন।

৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা ভোঁসলে। তাঁর ছেলেই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আগামিকাল, সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিকেল ৪টের সময় শেষকৃত্য় সম্পন্ন হবে আশা ভোঁসলের। তাঁর মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আশা ভোঁসলেজির প্রয়াণে অত্যন্ত দুঃখিত। উনি দেশের সবথেকে আইকনিক ও প্রতিভাবান কণ্ঠ ছিলেন। কয়েক দশকব্যাপী তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অগণিত হৃদয়কে স্পর্শ করেছে।”

তিনি আরও লেখেন, “তাঁর হৃদয়স্পর্শী সুর হোক বা প্রাণবন্ত কম্পোজিশন, তাঁর কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখব। ওনার পরিবার, অনুরাধী ও সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার সমবেদনা রইল। উনি সকল প্রজন্মকে অনুপ্রাণিত করবেন এবং তাঁর গানগুলি সকলের জীবনে আজীবন থেকে যাবে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও এক্স হ্য়ান্ডেলে শোকবার্তা পোস্ট করেন। তিনি লেখেন, “মহান সঙ্গীত প্রতীভা আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি অনুপ্রেরণা ও মুগ্ধকর গায়িকা ছিলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি আমাদের হৃদয়ে রাজ করেছেন। উনি বহু বাংল গানও গেয়েছেন। বাংলায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৮ সালে আমরা সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দিতে পেরেছিলাম। ওনার প্রয়াণে তাঁর পরিবার ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি সমবেদনা রইল।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *