Arjun Singh: প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন? - 24 Ghanta Bangla News
Home

Arjun Singh: প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?

Spread the love

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। কিন্তু, তাঁকে দেখেই কেঁদে ফেললেন এলাকার মহিলারা। কিন্তু, কেন কী হয়েছিল? জানা গিয়েছে, তৃণমূলের দাদাগিরি ও অনুন্নয়নের বিরুদ্ধে অর্জুনের কাছে অভিযোগ করেন তাঁরা। সমস্যার কথা বলেন। অর্জুন সিংকে অভিযোগ জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন মহিলারা। সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন অর্জুন সিং। কিন্তু, বাসিন্দাদের দাবি, তৃণমূলও আশ্বাস দিয়েছিল, কোনও কাজ হয়নি। এরপরই অর্জুন সিং বলেন,” ২০২১-এ যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের বদলা হবে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, বদলও হবে, বদলাও হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *