কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল? - 24 Ghanta Bangla News
Home

কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল?

Spread the love

পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের বিজেপির প্রচার কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের দেখানো হল জুতো। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বৃহস্পতিবার কেশপুরের ঝেতলাবাজার এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর সমর্থনে প্রচারে বেরিয়েছিল বিজেপি। সেই সময় স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের লক্ষ্য করে জুতো দেখাতে দেখা যায় তৃণমূলের এক মহিলা সদস্যকে। সেই মুহূর্তের ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি। পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর আগেও কেশপুরে বিজেপির পতাকা লাগানোতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *