Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির - 24 Ghanta Bangla News
Home

Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির

Spread the love

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথীন ঘোষ ও সুজিত বসুকে তলব ইডির। আগামিকাল দুই মন্ত্রীকেই ডেকে পাঠানো হয়েছে। এর আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়েছিল। কিন্তু, একবারও হাজিরায় উপস্থিত হননি তিনি। জানা গিয়েছে, সুজিত বসুকে এই নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে। এদিকে, গতকালই ইডিকে চিঠি দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন সুজিত বসু। একইসঙ্গে জানিয়েছেন, ভোটর কাছে ব্যস্ত রয়েছেন। ভোটের পরই তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু, এবারও যদি তিনি হাজিরা না দেন, তাহলে সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, সেটা নিয়েও ইতিমধ্যে ভাবনা চিন্তা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *