‘লড়াইটা শুধু শুরু হয়েছে’, রত্না দেবনাথের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বললেন স্মৃতি - 24 Ghanta Bangla News
Home

‘লড়াইটা শুধু শুরু হয়েছে’, রত্না দেবনাথের মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে বললেন স্মৃতি

Spread the love

৯ এপ্রিল ছিল বাংলায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন। আর শেষ দিনের পানিহাটির বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রত্না দেবনাথ। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে চোখের জল বাঁধ মানছিল না বিজেপি প্রার্থীর। বিজেপি প্রার্থীর লড়াইয়ের কথা তুলে ধরে স্মৃতি ইরানি বলেন, “আজকে লড়াইটা শুধু শুরু হয়েছে। এই মা শুধু বিজেপির প্রার্থী নয়। এই মা বাংলার প্রত্যেক মহিলার প্রতীক।” মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রত্না দেবনাথের সঙ্গে ছিলেন তাঁর স্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *