Nitish Kumar: ইস্তফা দিতেই হচ্ছে নীতীশ কুমারকে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? - 24 Ghanta Bangla News
Home

Nitish Kumar: ইস্তফা দিতেই হচ্ছে নীতীশ কুমারকে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?

Nitish Kumar: ইস্তফা দিতেই হচ্ছে নীতীশ কুমারকে, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন?

পটনা: এক যুগের অবসান? বিহারের মুখ্যমন্ত্রী পদ ছাড়তেই হচ্ছে নীতীশ কুমার (Nitish Kumar)-কে। এখন তিনি রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP)। একসঙ্গে সাংসদ-বিধায়ক থাকতে পারেন না, তাই মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে নীতীশ কুমারকে। সূত্রের খবর, আগামী ১৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার। তাহলে কে বিহারের মুখ্যমন্ত্রী হবেন?

সূত্রের খবর, আজ, বৃহস্পতিবারই দিল্লিতে যাচ্ছেন নীতীশ কুমার। আগামিকাল, ১০ এপ্রিল তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেবেন। আগামী ১৩ এপ্রিল বিহার ক্যাবিনেটের বৈঠক। সেই দিনই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম স্থির করা হতে পারে।

বিহার তথা দেশের সবথেকে দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সরকার পাল্টেছে, কিন্তু বিগত ২০ বছর ধরে নীতীশ কুমারই মুখ্য়মন্ত্রী রয়ে গিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচনেও জয়ের পর নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করা হয়। তবে বিজেপির জোরাজুরিতেই রাজ্যসভার সাংসদ হচ্ছেন নীতীশ কুমার।

সূত্রের খবর, নীতীশ কুমার নিজেই বিজেপির শীর্ষ নেতাদের বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদ ফাঁকা পড়ে থাকতে পারে না। তিনি চান, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরীকে যেন মুখ্যমন্ত্রী করা হয়। ইতিমধ্যেই নিজের পছন্দের কথা জানিয়ে দিয়েছেন নীতীশ। সব ঠিক থাকলে, আগামী ১৫ এপ্রিল বিহারের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করতে পারেন। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নীতীশ কুমারের ইস্তফা এবং তাঁর উত্তরসূরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *