Assembly Election Voting 2026 Live Updates: সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন, ভোটগ্রহণ শুরু অসম, কেরলম, পুদুচেরিতে

Kerala, Assam, Puducherry Assembly Elections Voting 2026 Live News Updates in Bengali: ভোট শুরু। আজ তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। আজ ভোটগ্রহণ চলছে অসম, কেরলম ও পুদুচেরিতে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। সকাল সকালই গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন ভোটাররা। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন। তার মধ্যে কেরলমে ১৪০টি আসন, অসমে ১২৬টি ও পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। অসমে ফের একবার দুই পক্ষের লড়াই। বিজেপি বনাম কংগ্রেস। আবার অসমে ভোটে লড়ছে তৃণমূলও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যে মোট ২২ আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, কেরলমে মূল লড়াই সিপিআই(এম)-র নেতৃত্বাধীন এলডিএফ বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। ভোটের লড়াইয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএও। এই দুটি রাজ্য ছাড়াও ভোট চলছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটে নজরকাড়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিনারাই বিজয়ন, হিমন্ত বিশ্বশর্মা, গৌরব গগৈ, এন রঙ্গস্বামী প্রমুখ। এছাড়া আজ তিন রাজ্যে উপ নির্বাচনও রয়েছে। কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে।