ওদের উচিত মূল্য দেওয়া দরকার…সভাপতির দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত তামিম ইকবালের! - 24 Ghanta Bangla News
Home

ওদের উচিত মূল্য দেওয়া দরকার…সভাপতির দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত তামিম ইকবালের!

Spread the love

ওদের উচিত মূল্য দেওয়া দরকার…সভাপতির দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত তামিম ইকবালের!

কলকাতা: দিন দুই আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাড হক সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল। এরপর থেকেই যাবতীয় ভোলবদল ঘটা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দরমহলে। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ক্রিকেটারদের বেতনও। তামিমদের যুক্তি, তাঁরা বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে চান। এমনকি, ক্রিকেটারদের মাত্র ৮ ডলার বেতন শুনে হতবাক হয়ে গিয়েছিলেন তামিম। তারপরেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

মঙ্গলবার থেকে নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। একটি বৈঠকে মহিলা দলের ম্যানেজার জানিয়েছেন, এখন প্রতি দিন ম্যাচে প্রত্যেক বাংলাদেশী মহিলা ক্রিকেটার পান মাত্র ৮ ডলার বা প্রায় ১০০০ বাংলাদেশী টাকা। তামিম এই বেতন স্ল্যাবে বদল নিয়ে এসেছেন। এখন থেকে প্রতি মহিলা ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ১০ হাজার বাংলাদেশি টাকা। এই সংখ্যাই ৫০ ওভারের ম্যাচে বেড়ে হবে ১৫ হাজার ও প্রথম শ্রেণী ম্যাচের জন্য হবে ২০ হাজার বাংলাদেশী টাকা। এর পাশাপাশি প্রথম ৩৬ জন মহিলা ক্রিকেটারের বেতন বাড়িয়ে করা হয়েছে মাসিক ৪০ হাজার টাকা।

বেতন বেড়েছে পুরুষ ক্রিকেটারদেরও। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এবার থেকে প্রতি মাসে বেতন পাবেন ৬৫ হাজার বাংলাদেশী টাকা। ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫০ হাজার ও ৪০ হাজার বাংলাদেশী টাকা। এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়ে করা হয়েছে এক লক্ষ টাকা। আগে এই অর্থের পরিমান ছিল ৭০ হাজার টাকা। বেতন বাড়ানো নিয়ে তামিম নিজের বলেছেন,”এই বেতন কাঠামো একদম ঠিক নয়। তবুও, একটু হলেও বেতনের পরিবর্তন করা হল। শেষ কয়েক বছর খুব কম টাকা বেতন বেড়েছে ক্রিকেটারদের। ওরা কঠোর পরিশ্রম করে। ওদের জন্যই বাংলাদেশের ক্রিকেট বেঁচে আছে। ওদের উচিত মূল্য দেওয়া দরকার।”

বুলবুলের জায়গায় নতুন করে বিসিসিআই সভাপতি হয়েছেন তামিম ইকবাল। তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে ১১ জন সদস্যের অ্যাড-হক কমিটি। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবথেকে কমবয়সী সভাপতি হয়েছেন তামিম। তামিম ছাড়াও কমিটিতে রয়েছেন আতহার আলী খান, মিনহাজুল আবেদিন, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা ও অন্যান্যরা। বিশ্বকাপ বয়কটের সময় তামিম বারণ করায় তাঁকে ভারতের এজেন্ট বলে কটাক্ষ করা হয়েছিল। দেশের হয়ে ৩ ফরম্যাট খেলা তামিম আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৫ হাজার রান করেছেন। আইপিএলে খেলেছেন পুনে ওয়ারিয়র্স দলের হয়ে। এবার সেই তামিম হয়েছেন বিসিবি-র কনিষ্ঠতম প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *