WB SIR Voter List : উত্তরপ্রদেশে সবথেকে বেশি নাম বাদ, পশ্চিমবঙ্গ কত নম্বরে? - 24 Ghanta Bangla News
Home

WB SIR Voter List : উত্তরপ্রদেশে সবথেকে বেশি নাম বাদ, পশ্চিমবঙ্গ কত নম্বরে?

Spread the love

বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তি শেষ। সোমবার রাত থেকেই ফ্রিজ় হয়ে গিয়েছে প্রথম দফা ভোটের ভোটার তালিকা। কিন্তু, সব তো হল, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কত জনের নাম বাদ গেল, তা কি জানা গেল? একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, তালিকা ফ্রিজ় হওয়া পর্যন্ত প্রায় ৯০ লাখের বেশি নাম বাদ গিয়েছে। সবথেকে বেশি নাম বাদ গিয়েছে মুর্শিদাবাদে। বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা যায়, ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্যে বাদ পড়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম। এর আগে চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছিল ৬৩ লক্ষের বেশি। আর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আরও ২৭ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। সেক্ষেত্রে প্রায় ৯০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে, তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *