BJP worker Murder: হলদি নদীর পাড় থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার
প্রধানমন্ত্রী সভার আগেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। মৃতের নাম মহাদেব বিশ্বাস। বালুঘাটায় হলদি নদীর পাড় থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হলদিয়ার রাজনৈতিক মহলে। মহাদেবের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, দাবি পরিবারের সদস্যদের। স্ত্রী দাবি, তাঁকে খুন করা হয়েছে। গতকাল বিকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যাচ্ছে। এলাকার পঞ্চায়েত প্রধান বলছেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়। সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবে।