‘দেব আসবে, আজ বাড়ি চলে যাও’, স্কুলে যেতেই বলে দিলেন স্যর - 24 Ghanta Bangla News
Home

‘দেব আসবে, আজ বাড়ি চলে যাও’, স্কুলে যেতেই বলে দিলেন স্যর

Spread the love

‘দেব আসবে, আজ বাড়ি চলে যাও’, স্কুলে যেতেই বলে দিলেন স্যর

আকাশ থেকে নেমে এলেন দেব। সভামঞ্চে দাঁড়াতেই হইহই করে উঠলেন এলাকার জনতা। পাশে দাঁড়িয়ে উন্মাদনায় ভাসল ছাত্রছাত্রীরা। অভিনেতার পাশে দাঁড়িয়ে তাঁরাও চিৎকার করছিলেন। তারকা বলে কথা! কিন্তু দেবের জন্য যে বন্ধ হয়ে গেল স্কুলের পরীক্ষা! সরকারি স্কুলে হল না পরীক্ষাই। ছাত্ররা জানালেন স্কুলে যেতেই শিক্ষক বলে দিলেন, ‘আজ বাড়ি চলে যাও, আজ দেব আসবে।’ ডালখোলার একটি সভাকে কেন্দ্র করে এমনই অভিযোগ সামনে এসেছে। দেব হয়ত জানলেনও না। তবেএই ঘটনায় সরব বিরোধীরা। শুভেন্দু অধিকারী বলেন, কোনও স্কুলের পরিসরকে এভাবে কাজে লাগানো যায় না, এটা নির্বাচন কমিশনের নিয়মের পরিপন্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *