‘২২ বছর রাজনীতি করছি…’, বুধবার যা ঘটল, তা ‘লজ্জার’ বললেন ডেরেক

ডেরেক বলেন, “এটা কি নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। সাত মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশনার আমাদের বলেছেন, গেট লস্ট (Get lost)। চারজন সংসদকে বলেছেন, এখান থেকে বেরিয়ে যাও।” তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ন’টা চিঠি লিখলেও কেন একটা চিঠিরও প্রাপ্তি স্বীকার করা হয়নি বলে প্রশ্ন তুলেছেন ডেরেক।
তিনি আরও বলেন, “আমি কমিশনকে চ্যালেঞ্জ করছি। আজ যা হয়েছে, তার ভিডিয়ো প্রকাশ করুন। আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর সাংসদ আছি, কিন্তু আজ যে অভিজ্ঞতা হল, সেটা এক কথায় লজ্জার।” এছাড়া নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছ’জন এমন অফিসার রয়েছেন যাদের বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে তৃণমূল।