বাড়ির কোন কোণ আপনাকে করতে পারে মালামাল? জেনে নিন বাস্তু টিপস
বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব দিক অর্থাৎ ‘ঈশান কোণ’ সবচেয়ে পবিত্র। এটি দেব-দেবীর দিক হিসেবে পরিচিত। এই দিকটি ঠিক থাকলে বাড়িতে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। Freepik
ঈশান কোণে কখনোই আবর্জনা বা অপ্রয়োজনীয় পুরনো জিনিস রাখবেন না। এই কোণটি যত পরিষ্কার এবং ছিমছাম থাকবে, তত দ্রুত আর্থিক সমস্যার সমাধান হবে। Freepik
বাড়ির এই উত্তর-পূর্ব কোণে ঠাকুরঘর তৈরি করা সবচেয়ে শুভ। প্রতিদিন সেখানে প্রদীপ জ্বালালে এবং উপাসনা করলে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। Freepik
এই কোণে জলের উৎস রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। একটি ছোট জলের ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম বা পাত্রে জল ভরে রাখলে তা ধন-সম্পত্তিকে আকর্ষণ করে। – Freepik
ঈশান কোণের দেওয়ালে হালকা এবং শান্ত রং ব্যবহার করা উচিত। সাদা, হালকা নীল বা ক্রিম রং এখানে ইতিবাচকতা বাড়াতে এবং মন শান্ত রাখতে সাহায্য করে।- Freepik
এই দিকে জানালা থাকা জরুরি। সবসময় চেষ্টা করুন যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং বাতাস চলাচল করতে পারে। এটি ঘরের নেতিবাচক শক্তিকে দূর করে। Freepik
মনে রাখবেন, উত্তর-পূর্ব কোণ সবসময় হালকা রাখা উচিত। এখানে কোনো বড় আলমারি বা ভারি আসবাবপত্র না রাখাই ভালো। Freepik
বাড়ির এই পবিত্র কোণে নিয়মিত সুগন্ধি ধূপ বা মোমবাতি জ্বালান। এর ফলে ঘরে পজিটিভ এনার্জির সঞ্চার বৃদ্ধি পায় যা সরাসরি আপনার উন্নতির পথে সহায়ক হয়।







