বাংলায় এখন বাদের খাতায়, এদিকে লীনার কোন হিন্দি ধারাবাহিক চলছে? - 24 Ghanta Bangla News
Home

বাংলায় এখন বাদের খাতায়, এদিকে লীনার কোন হিন্দি ধারাবাহিক চলছে?

বাংলায় এখন বাদের খাতায়, এদিকে লীনার কোন হিন্দি ধারাবাহিক চলছে?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে টলিপাড়ার বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নেয়, ‘ম্যাজিক মোমেন্টস’-এর ধারাবাহিকে তাদের সদস্যরা আপাতত কাজ করবে না। যতক্ষণ না পুলিশের তরফে এই কেসের বিস্তারিত সকলের সামনে আসছে। আর্টিস্টস ফোরামের তরফে এই ঘোষণার পরই জানা যায় বন্ধ হয়ে যাবে ‘চিরসখা’। এই ধারাবাহিকে অপরাজিতা ঘোষ আর সুদীপ মুখোপাধ্যায়ের জুটি দেখা যেত। ভিভান ঘোষ, শিঞ্জিনী চক্রবর্তী, রেশমী সেনের মতো বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতেন। লীনা যুক্ত থাকার কারণে তাঁর পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় তৈরি ‘কনে দেখা আলো’-র শুটিংও বয়কট টলিপাড়ায়।

কিন্তু লীনা সম্পর্কে সকলেই জানেন, তাঁর পরিধি শুধু বাংলায় সীমাবদ্ধ নয়। জাতীয় স্তরের প্রথম পাঁচ ধারাবাহিকের মধ্য়ে এমন ধারাবাহিক রয়েছে, যার তত্ত্বাবধানে রয়েছেন লীনা। এই মুহূর্তে ‘অনুপমা’  তৈরি হয় লীনার হেঁশেলে। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের রিমেক অনুপমা। অনুপমা চরিত্রে দেখা যায় রূপালী গঙ্গোপাধ্যায়কে। আর্টিস্টস ফোরামের সদস্যরা জাতীয় স্তরেও লীনার ধারাবাহিকে কাজ করবেন না আপাতত, তা স্থির করেছেন। তবে এখানকার শিল্পীরা হিন্দি ধারাবাহিকের প্রধান মুখ নন। রূপালী কি ছেড়ে দিচ্ছেন অনুপমা? এমন কোনও বিবৃতি আসেনি। ‘ঝনক’ ধারাবাহিকের গল্প, চিত্রনাট্য সবই লীনার।

বিশেষ করে ‘অনুপমা’ অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। সেক্ষেত্রে এসব ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে, নাকি প্রযোজক বদল হবে, নাকি যেমন চলছে, তেমনই চলবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে ওড়িশা পুলিশের তরফে সমন পেয়েছেন শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গঙ্গোপাধ্যায়। তদন্ত কোন পথে এগিয়ে যায়, তা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *