‘ধুরন্ধর ২’ ছবি নিয়ে প্রতিক্রিয়া নেই! রণবীরের সঙ্গে সত্যিই বাড়ছে দুরত্ব? অবশেষে মুখ খুললেন দীপিকা - 24 Ghanta Bangla News
Home

‘ধুরন্ধর ২’ ছবি নিয়ে প্রতিক্রিয়া নেই! রণবীরের সঙ্গে সত্যিই বাড়ছে দুরত্ব? অবশেষে মুখ খুললেন দীপিকা

‘ধুরন্ধর ২’ ছবি নিয়ে প্রতিক্রিয়া নেই! রণবীরের সঙ্গে সত্যিই বাড়ছে দুরত্ব? অবশেষে মুখ খুললেন দীপিকা

সোশ্যাল মিডিয়ায় স্বামী রণবীর সিংকে নিয়ে কেন কোনও পোস্ট নেই? রণবীরের নতুন ছবি ‘ধুরন্ধর ২’ যখন বক্স অফিসে ঝড় তুলছে, তখন দীপিকা পাড়ুকোনের নীরবতা নিয়ে গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় কানাঘুষো চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে? নাকি পরিচালকের সঙ্গে কোনও ঝগড়া হয়েছে দীপিকার? অবশেষে সব জল্পনায় জল ঢেলে কড়া জবাব দিলেন অভিনেত্রী।

আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু দীপিকা এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও উচ্চবাচ্য করেননি। এমনকি ছবির প্রিমিয়ারে না গিয়ে তিনি শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে একটি সেতার কনসার্টে গিয়েছিলেন। এতেই চটেছিলেন নেটিজেনদের একাংশ। ইনস্টাগ্রামে একটি ভিডিয়োতে সরাসরি প্রশ্ন করা হয়— দীপিকা কি ইচ্ছা করে চুপ করে আছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে?

সম্প্রতি সেই ভিডিয়োর নিচেই মন্তব্য করে সব প্রশ্নের উত্তর দেন দীপিকা। হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, “আসলে ব্যপারটা অত জটিল নয় বন্ধু। সত্যি বলতে, তোমরা দেখার অনেক আগেই আমি সিনেমাটা দেখে ফেলেছি। এখন বলো, লাকি কে?” দীপিকার এই ছোট একটা কমেন্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন, প্রকাশ্যে ঢোল না পেটালেও রণবীরের সাফল্যে তিনি ঠিক কতটা খুশি।

রণবীর সিংয়ের কেরিয়ারে ‘ধুরন্ধর ২’ এক ইতিহাস তৈরি করেছে। প্রথম কিস্তি নেটফ্লিক্সে এলেও, দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আসছে জিও হটস্টারে। শোনা যাচ্ছে, রেকর্ড ১৫০ কোটি টাকায় এর ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে। রণবীরের পাশাপাশি অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্তর অভিনয়ও দর্শকদের মুগ্ধ করেছে।

দীপিকা তাঁর মন্তব্যের মাধ্যমে পরিষ্কার করে দিলেন যে, সব কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রমাণ করার প্রয়োজন নেই। এই একটা কমেন্টেই নেটিজেনদের মুখে কুলুপ এঁটেছেন দীপিকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *