Purulia CPM candidate: শেষ পর্যন্ত হল না! দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, তবে মনোনয়ন জমা দিতে পারলেন না CPM প্রার্থী - 24 Ghanta Bangla News
Home

Purulia CPM candidate: শেষ পর্যন্ত হল না! দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, তবে মনোনয়ন জমা দিতে পারলেন না CPM প্রার্থী

Spread the love

Purulia CPM candidate: শেষ পর্যন্ত হল না! দেওয়াল লিখনও হয়ে গিয়েছিল, তবে মনোনয়ন জমা দিতে পারলেন না CPM প্রার্থী

মানবাজার: সিপিএম-এর মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের। পুরুলিয়ার
মানবাজার বিধানসভার সিপিএমের (CPM)-এর পূর্ব ঘোষিত প্রার্থী সোনামণি টুডুর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনও সমস্যা হচ্ছিল সেই কারণেই বাতিল করল কমিশন।

সোমবার মানবাজার ইন্দকুড়ি থেকে মানবাজার মহকুমা শাসকের দফতর পর্যন্ত বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়নপত্র দিতে আসেন সোনামণি টুডু এবং শান্তিমনি মুর্মু।বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী তিনি। সোনামণি টুডুকে আগেই টিকিট দিয়েছিল দল। সেইমতো মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয় দেওয়াল লিখনও।
কিন্তু মনোনয়নকে ঘিরে সোনামনি টুডুর জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতার চলছিল। ফলে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি সিপিএম।

সোমবার সোনামণি টুডু এবং শান্তিমণি মুর্মু উভয়কেই সিপিএম-এর পক্ষ থেকে মানবাজার মহাকুমা শাসকের কাছে মনোনয়নপত্র পেশ করানো হয়। মঙ্গলবার স্কুটিনির পর জানা যায় সোনামণির মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার মানবাজার মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়ে সোনামণি টুডু জানান,”জাতিগত সার্টিফিকেট সংক্রান্ত সমস্যার জন্যই মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনে প্রার্থীর হয়ে তিনি লড়াই করবেন।” ফলত, এই আসনে এখন লড়বেন শান্তিমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *