Hasimara Bridge Accident: ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি, মৃত্যু চালকের - 24 Ghanta Bangla News
Home

Hasimara Bridge Accident: ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি, মৃত্যু চালকের

Spread the love

Hasimara Bridge Accident: ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি, মৃত্যু চালকের

জলপাইগুড়ি:  ব্রিজ থেকে ৪০ ফুট নীচে পড়ল লরি। আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে পড়ে মৃত্যু চালকের। আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের, গুরুতর আহত আরও এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাসিমারা এলাকায় তোর্ষা নদীর উপর সেতুতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ৩১ ধরে মাদারিহাটের দিকে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই জোরাল ছিল যে একটি ট্রাক সেতু থেকে প্রায় ৪০ ফুট নীচে তোর্ষা নদীতে পড়ে যায়।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উদ্ধারকারী দল আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়, যেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে, ট্রাক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও গাড়ির নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *