‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে এখন কাজ নয়, সিদ্ধান্ত টলিপাড়ায়! জানুন - 24 Ghanta Bangla News
Home

‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে এখন কাজ নয়, সিদ্ধান্ত টলিপাড়ায়! জানুন

Spread the love

‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে এখন কাজ নয়, সিদ্ধান্ত টলিপাড়ায়! জানুন

শৈবাল বন্দ্যোপাধ্যায় আর লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। টলিপাড়ায় শিল্পীদের ফোরাম আর টেকনিশিয়ানদের ফেডারেশন যৌথভাবে কর্মবিরতির ডাক দিয়েছিল। মঙ্গলবার টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হল বড় সিদ্ধান্ত।

ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আপাতত কাজ করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। এই প্রযোজনা সংস্থার ‘ভোলে বাবা পার করেগা’ বন্ধ হয়ে গিয়েছে। চলছিল ধারাবাহিক ‘চিরসখা’। তবে এবার সেই ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যেসব ধারাবাহিকের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে এই মুহূর্তে কাজ করতে চান না, শিল্পী বা টেকনিশিয়ানরা। সেক্ষেত্রে ‘চিরসখা’ ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটা দেখা যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

টেকনিশিয়ান্স স্টুডিয়োতে রঞ্জিত মল্লিক এদিন বলেন, ”সত্যিটা জানতে হবে কী ঘটেছিল।” সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, প্রযোজনা সংস্থা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে, তারপর আবার তাদের সঙ্গে কাজ করা হবে। লক্ষণীয় এই প্রযোজনা সংস্থা হিন্দি ধারাবাহিক তৈরির সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে সেসব কাজের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত হবে বলে, ঘোষণা করা হয়।

এই সাংবাদিক বৈঠকে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই উপস্থিত ছিলেন। সকলে মিলেই সুরক্ষা প্রোটোকল মজবুত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আপাতত ম্যাজিক মোমেন্টস-এর আর কোনও কাজ দেখা যাবে না। আগামী দিনে আর দেখা যাবে কিনা, তা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *