পর্ণশ্রী নিয়ে হুঙ্কার শুভেন্দুর, জবাব দিলেন কুণাল - 24 Ghanta Bangla News
Home

পর্ণশ্রী নিয়ে হুঙ্কার শুভেন্দুর, জবাব দিলেন কুণাল

Spread the love

বেহালার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়িয়েছিল। ওই ঘটনায় FIR দায়ের হয়। এফআইআর-এ নাম রয়েছে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের। একাধিক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখনও অধরা কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রত্না চট্টোপাধ্যায় যদিও জানিয়েছেন, ঘটনার সময় সেখানে ছিলেন না তিনি। বিজেপি প্রথম তাঁর ফেস্টুন ছিঁড়ে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে হুঁশিয়ারি দেন। আবার বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করছে বিজেপি। প্ররোচনা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *