২ প্রার্থীকে পাশে নিয়ে বড় বার্তা শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

২ প্রার্থীকে পাশে নিয়ে বড় বার্তা শুভেন্দুর

Spread the love

সোমবার মনোনয়ন জমা দিয়েছেন রাজারহাট-গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি এবং দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী। এদিন সকাল থেকে এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুই প্রার্থীকে নিয়ে দমদমের হনুমান মন্দিরে পুজো দিতে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দেন। মহিলাদের নিরাপত্তার কথা বলেন। সন্দেশখালি, কসবা ল কলেজের প্রসঙ্গ টেনে আনেন। রাজ্যে পরিবর্তনের আহ্বান জানান। বলেন, “কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল ব্যর্থ। আসুন এই রাজ্যকে মোদীজির হাতে তুলে দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *