রাহুল নেই! বন্ধ হয়ে যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’ - 24 Ghanta Bangla News
Home

রাহুল নেই! বন্ধ হয়ে যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’

Spread the love

রাহুল নেই! বন্ধ হয়ে যাচ্ছে ‘ভোলে বাবা পার করেগা’

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অকালে প্রাণ হারান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থা ছিল শুটিংয়ের দায়িত্বে। এই ধারাবাহিকের প্রথম সিজনে দেখা গিয়েছিল মধুমিতা সরকার আর নীল ভট্টাচার্যকে। তারপর শুরু হয় সিজন টু। রাহুল আর শ্বেতা মিশ্র ছিলেন প্রধান মুখ। তবে শুটিং করতে গিয়ে তালসারিতে দুর্ঘটনার মুখে পড়েন শ্বেতা আর রাহুল। শ্বেতা প্রাণে বেঁচে গেলেও রাহুল বাঁচেননি। তার জন্য শোকাহত টলিপাড়া।

খবর হল, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের সিজন থ্রি-র শুটিং শুরু হলেও, এবার বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। হয়তো চ্যানেলের নন-টেলিকাস্ট আটকাতে অল্প কিছু দৃশ্যের শুটিং করা হয়েছিল নতুন মুখ নিয়ে। তবে রাহুল চলে যাওয়ার পর এই ধারাবাহিক আর চলতে পারে না, তেমনই নাকি মনে করা হচ্ছে। সেই কারণে ৮ এপ্রিল থেকে আর দেখা যাবে না এই ধারাবাহিক।

এই ধারাবাহিকে রাহুল আর শ্বেতার রসায়ন জমে উঠেছিল। তার আগেও স্টার জলসা চ্যানেলের জন্য দারুণ হিট সব ধারাবাহিকের নায়ক ছিলেন রাহুল। ছোটপর্দায় তাঁর কাজ দেখতে পাচ্ছেন না বলেই মনখারাপ বাংলা জুড়ে রাহুলের অসংখ্য অনুরাগীদের।

বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হত এই ধারাবাহিক। সেই জায়গায় চ্যানেলে কী দেখা যাবে, তা এখনও ঘোষণা করা হয়নি। এমনিতে স্টার জলসায় দু’টো নতুন ধারাবাহিক আসছে। প্রতিজ্ঞা-র পাশাপাশি দেখা যাবে সংসার সংকীর্তন। তাই অন্য কোন ধারাবাহিক বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে, তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *