TMC: ‘নিজের বউমাকে চায়’, তৃণমূল প্রার্থীর এমন স্লোগান কেন - 24 Ghanta Bangla News
Home

TMC: ‘নিজের বউমাকে চায়’, তৃণমূল প্রার্থীর এমন স্লোগান কেন

Spread the love

TMC: ‘নিজের বউমাকে চায়’, তৃণমূল প্রার্থীর এমন স্লোগান কেন

প্রসাদচক: তৃণমূলের স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আর ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থীর প্রচারে উঠে এল ‘নিজের বৌমাকে চাই।’ এমনই দেওয়াল লিখনের ছবি উঠে এল ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের প্রচারে।

প্রসাদচক গ্রামে শ্যামলীর শ্বশুরবাড়ি। আর সেই শ্বশুরবাড়ির এলাকায় দেওয়াল লিখনে উঠে এসেছে ‘প্রসাদচক নিজের বউমাকেই চায়’। তবে শ্যামলী ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি। ওই এলাকায় বহু মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা আছে। তাই শ্যামলীর সমর্থনে এমন দেওয়াল লিখন হয়েছে বলে জানিয়েছেন তাঁর এলাকার মানুষজন।

তবে শুধু দেওয়াল লিখন নয়, গ্রামগঞ্জ থেকে শহরাঞ্চল প্রতিনিয়ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জোরদার প্রচার চালাচ্ছে এই তৃণমূল প্রার্থী। তবে এই ধরনের দেওয়াল লিখনকে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট।

প্রার্থীর শাশুড়ি মমতা প্যোড়ে জানান পুত্রবধূর জন্য প্রচারে বেরচ্ছেন তিনিও। দু বছরের সন্তানকে সামলে কীভাবে শ্যামলী রাজনীতি করছেন, সে কথাও উল্লেখ করেছন শাশুড়ি। শ্যামলী বলেন, “আমি প্রসাদচকের জন্য সবরকমের চেষ্টা করেছি। আর তাদের খুশিতেই আমি খুশি হয়েছি।” আগামিদিনে প্রসাদচকের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *