Mass Deletion in Basirhat: বসিরহাটে ২টি বুথে একসঙ্গে ৮৩৮ জনের নাম বাদ - 24 Ghanta Bangla News
Home

Mass Deletion in Basirhat: বসিরহাটে ২টি বুথে একসঙ্গে ৮৩৮ জনের নাম বাদ

Spread the love

Mass Deletion in Basirhat: বসিরহাটে ২টি বুথে একসঙ্গে ৮৩৮ জনের নাম বাদ

বসিরহাট: একজন, দুজন কিংবা একশো-দু’শো নয়। ভোটার লিস্ট থেকে বাদ পড়লেন একসঙ্গে ৮৩৮ জন। যার জেরে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের ঘটনা। সেখানেই বিভিন্ন বুথ থেকে বাদ গিয়েছে একের পর এক নাম।

কোন বুথে কত নাম বাদ?

১৫৭ নম্বর বুথে নাম বাদ-৪০৩ জনের

১৫৮ নম্বর বুথে নাম বাদ-৪৩৫ জনের

এই দুটি বুথ মিলিয়ে মোট ৮৩৮ জনের নাম বাদ গিয়েছে। এই দু’টি বুথে মোট ভোটার সংখ্যা ২হাজার ৪৯৮ জন। সেখানেই ৮৩৮ জনের নাম বাদ চলে গেল।

এ দিকে, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের দাবি, ২০০২ সালে ভোটার লিস্টে নাম ছিল।শুধু তাই নয়, একাধিক বৈধ নথি জমা দেওয়ার পরেও তাঁদের নাম বাদ গিয়েছে। তাঁরা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন। কোনও পরিবারের ৮ জন, কোনও পরিবারের চারজন, এমন ভাবে দু’টি বুথের ৮৩৮ জনের নাম বাদ গিয়েছে। রীতিমতো দুশ্চিন্তায় ভুগছেন এলাকার মানুষ। নাম বাদ যাওয়া ভোটাররা বিভিন্ন দফতরে গিয়েছেন। তাঁদের দাবি অবিলম্বে নাম সঠিকভাবে ভোটার লিস্টে তুলতে হবে।

মঞ্জুআরা বেগম বলেন, “আমার বাড়ির সাতজনের নাম ডিলিট হয়ে গিয়েছে। কী কারণে হয়ে গিয়েছে আমি জানি না। সব তথ্য জমা দিয়েছে। আমাদের নাম যেন ওঠে। শুধু এটাই চাইছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *