IPL 2026 :আজ দলে নেই হার্দিক, দিল্লির বিরুদ্ধে চাপে মুম্বই! - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 :আজ দলে নেই হার্দিক, দিল্লির বিরুদ্ধে চাপে মুম্বই!

IPL 2026 :আজ দলে নেই হার্দিক, দিল্লির বিরুদ্ধে চাপে মুম্বই!

কলকাতা : দল মাঠে খেলছে। কিন্তু, তিনি, অধিনায়ক দলে নেই। হঠাৎ কী হল হার্দিকের? আইপিএলে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। বিপক্ষে দিল্লি। কিন্তু হার্দিক পান্ডিয়া ছিটকে গেলেন ম্যাচ থেকে। প্রথম ম্যাচেই কলকাতাকে হারিয়েছে মুম্বই। ২২০ রান তাড়া করতে নেমে সফলভাবে রান তাড়া করে ফেলেছিল মুম্বই। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। কিন্তু কেন খেলবেন না হার্দিক ?

আইপিএলে মুম্বইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ম্যাচে নামেননি দলের সঙ্গে। তাঁর অনুপস্থিতিতে মুম্বইয়ের দায়িত্বপালন করছেন সূর্যকুমার যাদব। কয়েক মাস আগেই বিশ্বকাপ জিতেছেন সূর্য। হঠাৎ হার্দিকের বদল ঘটে প্লেয়িং ইলেভেনেও বদল ঘটিয়েছে মুম্বই। আজ অধিনায়ক সূর্য জানিয়েছেন, হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থা ভাল না তাই তিনি আজ ফিট নন। সে কারণেই তাঁকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিকের বদলে দলে সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার। এছাড়াও আজ খেলছেন করবিন বশ ও দীপক চাহার। ছিটকে গিয়েছেন ট্রেন্ট বোল্ট ও আল্লাহ গজনফর।

যদিও আজ খুব একটা ভাল রান করতে পারেনি মুম্বই। দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে মুম্বই করেছে ১৬২/৬। ২৬ বলে ৩৫ করেছেন রোহিত শর্মা। অধিনায়ক সূর্য করেছেন ৩৬ বলে ৫১ রান। ২১ বলে ২৮ রান করেছেন নমন ধীর। রান পাননি সার্ফেন রাদারফোর্ড (৫) ও তিলক ভার্মা (০)। স্লগ ওভারে ভাল খেললেন মিচেল স্যান্টনার (১৮) ও করবিন বশ (১১)।

দিল্লি ক্যাপিটালস আজ দলে কোনও পরিবর্তন করেনি। লখনৌয়ের বিরুদ্ধে জয়ী দলকেই ধরে রেখেছে তারা। আজ ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মুকেশ কুমার। ১টি করে উইকেট পেয়েছেন অক্ষর, লুঙ্গি, বিপরাজ নিগম ও নটরাজন। ৩ ওভার বল করে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি কুলদীপ যাদব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *