Adhir Chowdhury’s campaign: বহরমপুরে অধীর চৌধুরীকে প্রচারে বাধা, নেতার সামনেই হাতাহাতিতে জড়াল কংগ্রেস-TMC
বহরমপুর: বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। একদিন আগেই অধীরের বিরুদ্ধে গোব্যাক স্লোগান দিতে দেখা গিয়েছিল তৃণমূল কর্মীদের। এবার উত্তেজনা ২১ নম্বর ওয়ার্ডে। যদিও গোটা ঘটনাকে বিশেষ পাত্তা দিতে নারাজ অধীর চৌধুরী। উল্টে হুঙ্কারের সুরে তিনি বলেন, তৃণমূল যদি রক্তাক্তি চায়, তাহলে রক্তাক্তি হবে।