‘এখন আমরা দুই থেকে তিন …’, বিয়ের দেড় মাস ঘুরতেই ঘোষণা রশ্মিকা-বিজয়ের - 24 Ghanta Bangla News
Home

‘এখন আমরা দুই থেকে তিন …’, বিয়ের দেড় মাস ঘুরতেই ঘোষণা রশ্মিকা-বিজয়ের

Spread the love

‘এখন আমরা দুই থেকে তিন …’,  বিয়ের দেড় মাস ঘুরতেই ঘোষণা রশ্মিকা-বিজয়ের

টিনসেল টাউনের এই মুহূর্তের সবথেকে চর্চিত জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিয়ের বয়স মাত্র দেড় মাস, আর এরই মধ্যে অনুরাগীদের বড়সড় চমক দিলেন এই নবদম্পতি। রাজকীয় বিয়ের পর সম্প্রতি বন্ধুদের সঙ্গে ‘বাডিমুন’ থেকে ফিরেছেন তাঁরা। আর ফিরতেই রশ্মিকা সমাজমাধ্যমে ঘোষণা করলেন— তাঁরা এখন আর দুজন নন, তিনজনে পরিণত হয়েছেন!

রশ্মিকার এই পোস্ট দেখা মাত্রই নেটপাড়ায় হইচই পড়ে যায়। অনেকেই ধরে নেন যে, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে এবং শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেন তারকা দম্পতিকে। তবে যাঁরা রশ্মিকাকে চেনেন, তাঁরা জানেন অভিনেত্রীর নতুন প্রজেক্টের কথা। আসলে কোনও সন্তানের আগমণ নয়, বরং রশ্মিকার ডিজিটাল দুনিয়ায় যোগ দিলেন স্বামী বিজয়।

রশ্মিকা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায় একটি অ্যানিমেটেড সিরিজ শুরু করেছেন, যার নাম ‘রশ্মিকা অ্যান্ড রু’। ‘রু’ হল একটি মিষ্টি সূর্যমুখী ফুলের চরিত্র, যা আসলে রশ্মিকার নিজের ব্যক্তিত্বেরই প্রতিফলন। অ্যানিমে-প্রেমী রশ্মিকা এই বিশেষ পাতার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়াতে চান। আর সেখানেই এবার ‘রু’-এর নতুন সঙ্গী হিসেবে আত্মপ্রকাশ করলেন বিজয় দেবরকোন্ডা। সেই অর্থেই অভিনেত্রী লিখেছেন, তাঁরা এখন ‘দুই থেকে তিন’ জন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক বিলাসবহুল প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। এরপর হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনের পর থেকেই তাঁরা আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপাতত অভিনয়ের ব্যস্ততা আর এই নতুন ডিজিটাল উদ্যোগ দুই নিয়েই দারুণ সময় কাটাচ্ছেন বিজয় ও রশ্মিকা। সন্দেহ নেই, ব্যক্তিগত জীবনের পাশাপাশি পর্দার বাইরেও তাঁদের এই সৃজনশীল রসায়ন অনুরাগীদের বাড়তি পাওনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *