খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
শুক্রবার ভোররাতেই কলকাতায় এসে পৌঁছেছেন তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে এনআইএ-র টিমে রয়েছেন মোট ১৫ জন সদস্য়। টিমে দিল্লি, মুম্বইয়ের অফিসাররা রয়েছেন বলে খবর। খাগড়াগড় কাণ্ডের পর এই প্রথম এত বড় টিম গঠন করল এনআইএ। কালিয়াচকের ঘটনায় বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। এনআইএ বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। আদালতের নির্দেশের পরই এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ মতোই এদিন কালিয়াচকে যাচ্ছে এনআইএ-র টিম।
১৫ জন টিমের নেতৃত্বে রয়েছেন একজন এসপি পদমর্যাদার অফিসার। এছাড়া, টিমে রয়েছেন একাধিক ডিএসপি, ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর। মুম্বই ও দিল্লি থেকে আসছে এই টিম।