Ratna Chatterjee: পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী? - 24 Ghanta Bangla News
Home

Ratna Chatterjee: পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?

Spread the love

ভোটমুখী বাংলায় চড়ছে রাজনীতির পারদ। বেহালা পশ্চিমে পার্থ আউট, রত্না ইন। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এবারের বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। পার্থর পাড়া থেকে এবারও প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা কী বলছেন? এক ব্যক্তি বলেন, “১৫ বছর ধরে এই সরকারকে দেখছি। সেরকম একটা উন্নয়ন দেখিনি।” আরেকজন বললেন, কোনও চাকরি নেই। হাসপাতালের উন্নতি নেই। সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল সরকার আমলে বন্ধ হয়েছে একের পর এক কারখানা। এরপরে ২০২৩ সালে শিক্ষা দুর্নীতিতে নাম জড়ায় দেড় দশকের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের। জেলে যান শিক্ষামন্ত্রী। তবে রত্না চট্টোপাধ্যায় বলছেন, এই দুর্নীতি ইস্য়ু কোনও ম্যাটার করবে না। মানুষের উন্নয়নই কথা বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *