‘প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি…’, খোলা চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর - 24 Ghanta Bangla News
Home

‘প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি…’, খোলা চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর

Spread the love

সরকারি মূল্যে গড়বেতা থেকে যদি ১০ জন চাষিও আলু বিক্রি করতে পারেন, তাহলে তিনি প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন। প্রচারে বেরিয়ে আলু চাষিদের নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এরকমই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গড়বেতার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। গড়বেতা শহরে বিডিও অফিস সংলগ্ন এলাকায় প্রতিটি দোকানে দোকানে গিয়ে প্রচার সারেন বিজেপি প্রার্থী। টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে সরকারি মূল্যে আলু কেনা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেন তিনি। দু’দিন আগেই গড়বেতাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, সরকারি মূল্যে আলু কেনা হচ্ছে। আর সেই দাবিকেই পুরোপুরিভাবে খণ্ডন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা স্টোর ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি তথা গড়বেতা বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। বিজেপি প্রার্থীর দাবি, এই আসনে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *