ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন - 24 Ghanta Bangla News
Home

ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন

​ভোট যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বলগোনা অঞ্চলের সেলেন্ডা গ্রামে বিজেপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু-সহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ভাতার বিধানসভার ​বিজেপি প্রার্থী সৌমেন কার্ফার দাবি, সেলেন্ডা গ্রামে দেওয়াল লিখন ও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় হঠাৎই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। হামলায় স্নেহময় কুণ্ডু ও অন্যান্য কর্মীরা গুরুতর চোট পান। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় থানা এবং পরে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম এই নিয়ে বলেন, “ভাতার বা অন্য কোথাও এ ধরনের ঘটনার কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখতে হবে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধীদের প্রচারে বাধা দেওয়া হয় না। কিন্তু যদি তা হয়ে থাকে, আইন আইনের পথে চলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *