Shrreya Pande: এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে। বৃষ্টি-চড়া রোদের মধ্য়েই চলছে প্রচার। কী পরে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে? আপাতত ভোট প্রচারে তাঁকে শাড়ি পরেই দেখা যাচ্ছে। তিনি জানালেন, যেহেতু শাড়ি বেশি পরেন, তাই শাড়িতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। শাড়ি ছাড়া ক্যাজুয়াল জামা পরতেও পছন্দ করেন। তবে শাড়িই প্রথম পছন্দ। বিশেষ করে হ্যান্ডলুম, সুতির শাড়ি খুবই আরামদায়ক বলে মনে করেন।