Raghav Chadha: রাঘব চাড্ডাকে যেন বলার সুযোগ না দেওয়া হয়! জমা পড়ল আর্জি, আম আদমি পার্টিই সরিয়ে দিল পদ থেকে - 24 Ghanta Bangla News
Home

Raghav Chadha: রাঘব চাড্ডাকে যেন বলার সুযোগ না দেওয়া হয়! জমা পড়ল আর্জি, আম আদমি পার্টিই সরিয়ে দিল পদ থেকে

Spread the love

Raghav Chadha: রাঘব চাড্ডাকে যেন বলার সুযোগ না দেওয়া হয়! জমা পড়ল আর্জি, আম আদমি পার্টিই সরিয়ে দিল পদ থেকে

নয়া দিল্লি: আম আদমি পার্টিতে অল ইজ নট ওয়েল? হঠাৎ দলের মধ্যে বিরাট বদল। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে হঠাৎ সরিয়ে দেওয়া হল রাঘব চাড্ডাকে। তাঁর বদলে আম আদমি পার্টির অশোক মিত্তলকে নিয়োগ করা হয়েছে রাজ্যসভার ডেপুটি লিডার পদে। দলের মধ্যে হঠাৎ এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে দলের মধ্যে সব ঠিক রয়েছে কি না।

জানা গিয়েছে, ইতিমধ্যেই আম আদমি পার্টি রাজ্যসভার সেক্রেটারিয়েটের কাছে রাঘব চাড্ডাকে দলের ডেপুটি লিডার পদ থেকে সরানোর কথা জানানো হয়েছে। রাজ্যসভায় যাতে রাঘব চাড্ডাকে আর বলতে দেওয়ার জন্য সময় বরাদ্দ না করা হয়, তার অনুরোধও করা হয়েছে।

আম আদমি পার্টির হাত ধরেই রাজনীতির যাত্রা শুরু করেছিলেন রাঘব চাড্ডা। ২০১২ সালে দিল্লি লোকপাল বিলে কেজরীবালের সঙ্গে কাজ করেছিলেন। এরপরে দ্রুত পরিচিতি পান তিনি। তাঁকে দলের জাতীয় মুখপাত্র করা হয়। ২০১৫ সালে দিল্লি নির্বাচনে জয়ের পর রাঘব চাড্ডা সবথেকে কমবয়সী ট্রেজারার হন তিনি।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে রাজেন্দ্রনগর আসন থেকে জয়ী হন তিনি। দিল্লি জল বোর্ডের ভাইস চেয়ারম্যান করা হয় তাঁকে। ২০২২ সালে তিনি রাজ্যসভার সবথেকে কমবয়সী সাংসদ হিসাবে নির্বাচিত হন।

সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টির যাবতীয় অ্যাজেন্ডা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাঘব চাড্ডা। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনে হারের পর, দলের নেতাদের থেকেও তিনি নিজেদের সরিয়ে নিয়েছিলেন। অসমে বিধানসভা নির্বাচনেও তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েন রাঘব চাড্ডা। এমনকী, অরবিন্দ কেজরীবাল ও মণীশ সিসোদিয়ার জেলমুক্তির পরও চুপ থেকেছেন রাঘব চাড্ডা।

যেখানে দল থেকে দূরত্ব তৈরি হচ্ছিল, সেই সময়ই রাজ্যসভায় নানা গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন রাঘব। রাজ্যসভায় তিনি পিতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে বিমানবন্দরে খাবারের বেশি দাম, ১০ মিনিটের ডেলিভারি বন্ধ করার আর্জি জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সদস্য রয়েছে, এর মধ্যে সাতজন পঞ্জাবের এবং দিল্লির তিনজন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *