Nandigram: নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী, শরীরে একাধিক ক্ষত - 24 Ghanta Bangla News
Home

Nandigram: নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী, শরীরে একাধিক ক্ষত

Spread the love

Nandigram: নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী, শরীরে একাধিক ক্ষত

পূর্ব মেদিনীপুর: ভোটবঙ্গে আবারও খুনের অভিযোগ। তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ নন্দীগ্রামে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা নন্দীগ্রামের ভেকুটিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শক্তিপদ দাস (৬৫) ওরফে ফড়িং। জানা যাচ্ছে, তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলের শ্রীপুর গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো কাজে বেরিয়েছিলেন ফড়িং। কিন্তু সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে অদূরে তাঁকে প্রায় সংজ্ঞহীন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁর শরীরে একাধিক ক্ষত ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের এক্ষেত্রে আঙুল তুলেছে বিজেপির দিকে। কারণ পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় তৃণমূলের মিছিলে না যাওয়ার হুমকি দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফড়িং যাতে পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার সময়ে তাঁর পাশে না থাকেন, সেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সে সময়ে বিরোধিতা করেছিলেন ফড়িং। উল্লেখ্য, এদিনই সকালে মনোনয়ন জমা দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। সেখানেই যাচ্ছিলেন ফড়িং। সেই আক্রোশ থেকেই বৃহস্পতিবার সকালে তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। শরীর থেকে তাঁর হাত কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর খাস কলকাতায় বাড়িতে ঢুকে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। এই নিয়ে ভোটবঙ্গে তিন জনের খুনের অভিযোগ উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *