West Bengal Election 2026 Live: কলকাতা একাধিক জায়গায় হানা ইডির, সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি

Live Assembly Election 2026 News Updates in Bengali: এপ্রিলের শুরু। রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলায় রাজনীতির পারদ কিছুদিন আগে থেকেই চড়তে শুরু করেছে। ভোটের বাংলায় প্রথম দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় দফার মনোনয়নও জমা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার ভবানীপুর আসনে মনোনয়ন জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় থাকার কথা অমিত শাহর। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচি রয়েছে রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের। আবার এদিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।