Teacher’s Recruitment: ‘আমরা এপ্রিল ফল হয়ে গেলাম’, প্রাথমিকে আপাতত ইন্টারভিউ হচ্ছে না, জানাল পর্ষদ - 24 Ghanta Bangla News
Home

Teacher’s Recruitment: ‘আমরা এপ্রিল ফল হয়ে গেলাম’, প্রাথমিকে আপাতত ইন্টারভিউ হচ্ছে না, জানাল পর্ষদ

Spread the love

Teacher’s Recruitment: ‘আমরা এপ্রিল ফল হয়ে গেলাম’, প্রাথমিকে আপাতত ইন্টারভিউ হচ্ছে না, জানাল পর্ষদ

কলকাতা: পয়লা এপ্রিলই ‘এপ্রিল ফল’ হয়ে গেলেন চাকরিপ্রার্থীরা? বড় ধাক্কা চাকরি প্রার্থীদের। আপাতত, স্থগিত হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রক্রিয়া। ৬ থেকে শুরু হয়ে সাক্ষারকার পর্ব চলবে মে মাস পর্যন্ত। তেমনটাই বলা হয়েছিল। তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।

কেন স্থগিত রাখা হল?

পর্ষদের তরফে যদিও এখনও এই ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার কোনও জানানো হয়নি। অনিবার্য কারণবশত এই আপাতত স্থগিত রাখা হয়েছে প্রক্রিয়া। ফলত,১৩ হাজার ৪২১ জনের চাকরি কবে হবে তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, জানা যাচ্ছে আপাতত নির্বাচনের পরে হতে পারে ফের ইন্টারভিউ প্রক্রিয়া।

এক চাকরিপ্রার্থী বলেন, “প্রাথমিক শিক্ষক পর্ষদ সভাপতি গৌতম পাল সেই সময় ঘোষণা করেছিলেন এবার থেকে নূন্যতম বছরে দুবার নিয়োগ হবে। টেট পাশ কেউ বসে থাকবে না। কিন্তু প্রায় তিন বছর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করা হল। ইন্টারভিউ শিডিউল দেওয়া হল। এখনকার নোটিফিকেশন দেখে মনে হল এপ্রিল ফুল হয়ে গেলাম। এমন নোটিফিকেশন আসবে আসবে ভাবিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *