Malda: বিকেল ৪টে থেকে কালিয়াচকে আটকে রাখা হয়েছে ৭ বিচারককে, হাইকোর্টে ফোন, পৌঁছল না কেন্দ্রীয় বাহিনী - 24 Ghanta Bangla News
Home

Malda: বিকেল ৪টে থেকে কালিয়াচকে আটকে রাখা হয়েছে ৭ বিচারককে, হাইকোর্টে ফোন, পৌঁছল না কেন্দ্রীয় বাহিনী

Spread the love

Malda: বিকেল ৪টে থেকে কালিয়াচকে আটকে রাখা হয়েছে ৭ বিচারককে, হাইকোর্টে ফোন, পৌঁছল না কেন্দ্রীয় বাহিনী

মালদহ: ফের এসআইআরের কাজে বাধা। এবার আটকে রাখার অভিযোগ উঠল সাত বিচারককে। সাতজনের মধ্যে চারজন মহিলা। বুধবার বিকেল ৪টের আগে থেকে তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। নাম বাদ পড়ায় তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। পরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় ২২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। এবার সেই বাদ পড়া ভোটারদের বিক্ষোভ ভয়াবহ আকার নিল মালদহে।

মালদহের কালিয়াচকে ও সাত জন জুডিশিয়াল অফিসারকে দুপুর থেকে ঘেরাও করে রাখা হয়েছে বলে অভিযোগ। হাইকোর্টে ফোন করে জানানো হয় ঘটনার কথা। যোগাযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গেও। স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রাত ১১টা পর্যন্ত (প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত) তাঁদের কেউ উদ্ধার করতে যায়নিনি বলে অভিযোগ।

কমিশন সূত্রে খবর, সাধারণ মানুষদের বিক্ষোভ চলছ, তাই তাঁদের সরাতে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে চাইছে না কমিশন। তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *