১১৫ শতাংশ বাড়ল জ্বালানির দাম, বিমানের টিকিটও দ্বিগুণ হবে? - 24 Ghanta Bangla News
Home

১১৫ শতাংশ বাড়ল জ্বালানির দাম, বিমানের টিকিটও দ্বিগুণ হবে?

বিমান যাত্রা হতে চলেছে আরও ব্যয়বহুল। যুদ্ধের জেরে এবার ব্যাপক দাম বাড়ল বিমানের জ্বালানির। ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ(ATF)-র দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এটিএফের দাম ১১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিমান সংস্থার উপরে প্রভাব পড়তে চলেছে। জ্বালানির খরচ বাড়ায় বিমানের টিকিটও দামি হতে চলেছে অনেকটা। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গোটা বিশ্ব জুড়েই অস্থিরতার সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে জ্বালানি ও তেলের দাম। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা বেড়েছে। প্রিমিয়াম পেট্রোল-ডিজেলেরও দাম বাড়ছে। এবার কোপ পড়ল বিমানের জ্বালানিতেও। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফেরও দাম বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *