শিলিগুড়ি: উত্তরবঙ্গে রাজবংশীদের মন জিতবে কারা? ভোটের বাংলায় উত্তরবঙ্গে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। রাজনৈতিক দলগুলির প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী প্রচার শুরু করছেন উত্তরবঙ্গ দিয়েই। রাজবংশী অধ্যুষিত এলাকায় একাধিক সভা করবেন তিনি। এই আবহে রাজবংশীদের সমর্থন কাদের দিকে থাকবে, তা নিয়ে বিজেপি ও তৃণমূলের তরজা বাড়ছে। উত্তরবঙ্গে বিধানসভা […]