March 2026 - Page 72 of 203 - 24 Ghanta Bangla News
Home

BJP-র MLA এবার TMC প্রার্থী! পাল্টা গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার পদ্মের হাতে

বাঁকুড়া: ফুল বদলে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার পদ্ম বিধায়ক হরকালী প্রতিহার এবার ঘাসফুলের প্রার্থী। তবে শুধু প্রার্থীর ফুল বদল হয়েছে তাই নয়, কোতুলপুর সাক্ষী থাকল নির্বাচনী কার্যালয়ের ফুল বদলেরও। গত নির্বাচনে যে বাড়ি ছিল তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার নির্বাচনের আগে সেই কার্যালয়ের দেওয়ালে পড়ল গেরুয়া রঙের পোঁচ। টাঙানো হল বিজেপির নির্বাচনী কার্যালয়ের ব্যনার।  বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা […]

Home

Baranagar: বাড়িতে থেকে তুলে নিয়ে ক্লাবে ঢুকিয়ে মার, আলমবাজারে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধেই

বরাহনগর: ভোটের আগে ব্যাপক গোষ্ঠী-কোন্দল বরাহনগরে। দলের কর্মীকেই বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবের ভিতরে ঢুকিয়ে মার। ভোটের আগে প্রার্থী সায়ন্তিকার কেন্দ্রে তুমুল অশান্তি। দলের অন্দরের এই ঘটনা পরবর্তীতে নির্বাচনের রেজাল্টের উপর পড়বে না তো? উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে বরাহনগর আলমবাজারের। সেখানেই প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। জানা যাচ্ছে, […]

Home

Abhishek Banerjee: নন্দীগ্রামে জিততে মরিয়া তৃণমূল, একটি বা দু’টি নয় ৩টি জনসভা অভিষেকের

নন্দীগ্রাম: রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র হল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে তাঁরই ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করে চমকে দিয়েছিল তৃণমূল। এবার সেই নন্দীগ্রাম আসন দখল করতে মরিয়া রাজ্যের শাসকদল। তিন-তিনটি সভা করতে চলেছেন তিনি। নন্দীগ্রাম থেকেই এই জেলায় প্রচার শুরু করতে যাচ্ছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, নির্বাচনী আবহে দলীয় […]

Home

BJP-TMC: ভোটের মুখেই বালিতে ধস, বিজেপির রক্তক্ষয়ে শক্তি বাড়ল তৃণমূলের

বালি: পুরোদমে বেজে গিয়েছে ভোটের দামা। ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকা। এরইমধ্যে বালিতে বিজেপিতে ধস। এবার বালিতে সঞ্জয় সিংকে দাঁড় করিয়েছে পদ্ম শিবির। কিন্তু নাম ঘোষণার পর থেকেই দলের অন্দরে তীব্র ক্ষোভ। এরইমধ্যে বালি, বেলুড়, লিলুয়া থেকে প্রায় শতাধিক পদ্ম কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তাতে নিয়েই এখন জেলার রাজনৈতিক মহলে জোরদার চর্চা। বালির […]

Home

Baruipur: অ্য়াসিড হামলা করেও রেহাই নেই, ভাইকে দা-শাবল দিয়ে কোপাল দাদার দলবল! ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে

বারুইপুর: জমি বিবাদের জেরে ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে। ভাইয়ের উপর অ্যাসিড নিয়ে হামলা, তারপর দাদা দিয়ে কোপানোর অভিযোগ দাদা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায়  কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন টোটোন খান নামে অভিযোগ। শনিবার রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত যোগীবটতলার মডার্ণ ক্লাবে পাশের এলাকায়।  অভিযোগ, টোটোনের মেজো দাদা মমতাজ খান ও তাঁর […]

Home

Rituparna Adhya: ‘এক বস্ত্রেই মসজিদ-মন্দিরে এলাম’, মতুয়াগড়ে প্রার্থী হয়েই বিজেপিকে আক্রমণ ঋতুপর্ণার

বনগাঁ: রাজনীতির সঙ্গে পরিবারের যোগ দীর্ঘদিনের। এবার তাঁর উপর ভরসা করছ দল। প্রার্থী করে দিয়েছে বনগাঁ দক্ষিণের মতো বহুল চর্চিত কেন্দ্রে। নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামার আগে এবার সোজা বনগাঁ সাত ভাই কালিতলার মন্দিরে চলে গেলেন ঋতুপর্ণা আঢ্য। চাইলেন রাজনৈতিক শুভকামনা। বাবা-মাকে সঙ্গে নিয়ে দলীয় কর্মীদের উপস্থিতিতে ভক্তিভরে পুজো দিতে দেখা যায় ঋতুপর্ণাকে। নিজের জয়ের চাওয়ার […]

Home

Election in Bengal: প্রার্থীর কর্মিসভাতে ‘অ্যাবসেন্ট’ বিদায়ী বিধায়ক? লাভের অঙ্ক কষতে শুরু করে দিল বিজেপি

জলপাইগুড়ি: ভোটের মুখে অস্বস্তি বেড়েই চলছে শাসকদলের। প্রার্থী ঘোষণা হয়ে গেলেও রাজগঞ্জ বিধানসভায় ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও এই ইস্যুতে স্পিকটি নট খগেশ্বর শিবির। তবে এবার বিতর্ক ধামা চাপা দিতে সাফাই দিলেন খোদ কৃষ্ণ দাস।  তৃণমূল নেতা কৃষ্ণ দাস এবং বিধায়ক খগেশ্বর রায় এর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যে একেবারে আদায় কাঁচকলায় তা নিয়ে চর্চা দীর্ঘদিনের। রাজগঞ্জ […]

Home

West Asia Conflict :শূন্য বেড, নেই কোনও রোগী, পশ্চিম এশিয়ার যুদ্ধে ভয়ঙ্কর দশা ভারতের হাসপাতালগুলিতে?

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব ইতিমধ্যেই ভারতে পড়তে শুরু করেছে। প্রথমে জ্বালানি সংকট। আর এখন সংঘাতের প্রভাব পড়ছে চিকিৎসা খাতে। বিশেষ করে মেডিক্যাল ট্যুরিজমের বাজারে। ভারতের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওমান, সৌদি আরব, ইরান, ইরাক ও ইয়েমেনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আসা রোগীর সংখ্যা ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে। বিদেশি রোগী থেকে আয় ২০২৩ সালের […]

Home

যারা টিএমসি-বিজেপি করছে, তাদের টিকিট! তুলকালাম বিজেপি অফিসে

প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে যেমন বিক্ষোভ চলছে, তেমনই অসন্তোষ চলছে বিজেপির অন্দরেও। বিজেপি অফিসে পরপর দুদিন দেখা গেল বিক্ষুব্ধ কর্মীদের। তাঁদের দাবি, যাঁরা পার্টির জন্য মার খেয়েছে, তাঁদের টিকিট দেওয়া হচ্ছে না। যাঁরা বারবার হেরে যাচ্ছেন, তাঁদের দেওয়া হচ্ছে টিকিট। এক কর্মী বলেন, যাঁরা শুধু টিএমসি-বিজেপি করছে, তাঁদের টিকিট দেওয়া হচ্ছে কেন?

Home

এত বড় ঘটনার পরও ফেরেনি হুঁশ! দেখুন আরজি করে কী অবস্থা

বৃহস্পতিবার গভীর রাতে যে ঘটনা ঘটেছে, তারপর হাসপাতাল সুপার বলেছিলেন, লিফটম্যান রাখার ব্যবস্থা করা হবে। কিন্তু শনিবার দেখা গেল, সেই একই অবস্থা। একাধিক রোগী জানালেন, তাঁরা কোনও লিফটম্যান দেখেননি। জানা গিয়েছে, বেসমেন্টে লিফটের দরজা খুলেছিল, বেরনোর সুযোগও ছিল অরূপদের। কিন্তু সেখানে গ্রিলে তালা দেওয়া ছিল, চাবি কারও কাছে ছিল না বলেই অভিযোগ। মৃতের দিদির প্রশ্ন, “অত […]