March 2026 - Page 65 of 203 - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Live Today : আজই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ফের আর জি করে রোগী মৃত্যু

আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ৬০ লক্ষ বিবেচনাধীন তালিকার মধ্যে রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছেন ২৮ লক্ষের বেশি নাম। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যেতে পারে ১০ লাখের বেশি নাম। এদিকে, আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে আইএসএফ। অন্যদিকে, কমিশনের প্রশাসনিক বদলের পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সেই মামলার শুনানি রয়েছে। এদিকে, […]

Home

Strait of Hormuz: তেল আনতে ফেলতে হচ্ছে কড়ি, হরমুজ প্রণালীতে এন্ট্রি ফি লাগছে ১৮ কোটির বেশি!

তেহরান: যুদ্ধের ফায়দা তুলছে ইরান। একদিকে যেখানে আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাব দিতে গিয়ে কোটি কোটি টাকা সেনা ও সামরিক অস্ত্র-শস্ত্রের পিছনে খরচ করতে হচ্ছে ইরানকে, সেখানেই এই যুদ্ধের জেরে আয়ের পথও খুলে গিয়েছে ইরানের সামনে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য টাকা নিচ্ছে ইরান। তাও আবার অল্প-বিস্তর নয়, ভেসেল পিছু ২ মিলিয়ন ডলার চার্জ […]

Home

R G Kar : স্ট্রেচার চেয়েও মেলেনি, বেঘোরে প্রাণ গেল রোগীর, ফের বিতর্কে আর জি কর

কলকাতা : ফের বিতর্কে আর জি কর হাসপাতাল। সম্প্রতি, লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। এবার স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে অভিযোগ […]

Home

West Bengal Weather Update: রোদ উঁকি দিতেই চড়ছে পারদ, তবে সপ্তাহন্তে আবার জারি অ্যালার্ট, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

কলকাতা: উইকএন্ড কেটেছে বৃষ্টিতে। নতুন একটা সপ্তাহ শুরু হল আজ থেকে। সকাল থেকে বেশ রোদ ঝলমলে আকাশ। তবে এই আকাশ দেখে ধোঁকা খাবেন না। এই সপ্তাহে আরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কোথায়, কবে বৃষ্টি হবে, জেনে নিন- পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই গত সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হয়েছিল বাংলাজুড়ে। চৈত্রের গরমে এই বৃষ্টি কার্যত স্বস্তিই […]

Home

WB Assembly Election 2026 : পতাকা খুলতে গিয়েছিলেন, জুটল ‘মার’, ভোটবঙ্গে আক্রান্ত সরকারি কর্মী

পাঁশকুড়া : ভোটবঙ্গে আক্রান্ত সরকারি কর্মী। একদিন আগে কমিশনের কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছিল। এবার নির্বাচনের কাজ করতে গিয়ে মার খেতে হল সরকারি কর্মীকে। ভেঙে দেওয়া হল মোবাইল, গাড়ির কাঁচ। সম্প্রতি, এমনই অভিযোগ উঠেছে পাঁশকুড়ায়। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিধি মেনে পতাকা খুলতে গিয়েছিলেন ওই সরকারি কর্মী। অভিযোগ, সেইসময় তাঁর উপর চড়াও হয় বেশ […]

Home

Iran-US Conflict: ট্রাম্প এই ‘কাণ্ড’ করলেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেবে ইরান!

তেহরান: তিন সপ্তাহ পার, কিন্তু ইরান-আমেরিকার সংঘাত কমার কোনও নাম-গন্ধ নেই। বরং আরও উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। এবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইরান। তাদের কথায়, যদি ট্রাম্পের কথা মতো ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের শক্তি ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়, তবে আর আংশিক নয়, পুরোপুরিভাবেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। ইরানের হরমুজ […]

Home

Asaduddin Owaisi: হায়দরাবাদ থেকে এল বার্তা, অবশেষে বিধানসভা ভোটে সঙ্গী পেলেন হুমায়ুন

মুর্শিদাবাদ: জোট বার্তা দিয়েছিলেন তৃণমূল ও বিজেপি বিরোধী সব দলকে। এমনকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে বৈঠকও করেছিলেন। তবে এতদিন জোটসঙ্গী খুঁজে পাননি। অবশেষে বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী পেলেন হুমায়ুন কবীর। বাংলায় বিধানসভা ভোটে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বাঁধছে মিম। সুদূর হায়দরাবাদ থেকে এ কথা ঘোষণা করলেন মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।  […]

Home

PM Modi Meeting: মজুত রাখা হবে কয়লা, যুদ্ধ আবহে আর কী কী বড় সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী মোদী?

নয়া দিল্লি: ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের আঁচ ক্রমেই বাড়ছে। নিশ্চিন্ত থাকতে পারছে না ভারতও। এই যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই এলপিজি সঙ্কট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিচ্ছে সরকার। এবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, ২২ মার্চ নিরাপত্তা সংক্রান্ত ক্য়াবিনেট কমিটির বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সাফ বার্তা- যুদ্ধের আঁচ যেন সাধারণ মানুষের উপরে […]

Home

ECI: এবার পুলিশ পর্যবেক্ষকদের কী কী কাজ করতে হবে? একগুচ্ছ নির্দেশ কমিশনের

কলকাতা: বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময়ই জানিয়েছিল নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যে এবার পুলিশ পর্যবেক্ষকদের কমিশন একগুচ্ছ নির্দেশ দিল। রবিবার দিনভর বৈঠকে পুলিশ পর্যবেক্ষকদের স্পষ্ট করে দেওয়া হল, এবারের নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নজর দেওয়া নয়, ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজও করতে হবে। বাংলায় এবার মাত্র ২ দফায় […]

Home

ECI: ‘ভীতির পরিবেশ’ কাটিয়ে ভোটারদের কীভাবে ভোটকেন্দ্রে আনা যাবে? একগুচ্ছ পদক্ষেপ কমিশনের

কলকাতা: নির্ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে পারবেন সব ভোটার? যুবসমাজের সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা যাবে? এক সময় ভোটারদের, বিশেষ করে তরুণদের, ভোট দিতে উৎসাহিত করা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ম্যাসকট নামিয়েছিল নির্বাচন কমিশন। এবার ভয়মুক্ত নির্বাচনের প্রচারে জোর দিতে বিভিন্নভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মাঠ পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে ইতিমধ্যেই […]