হুগলি: বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কাউন্সিলের জড়িয়ে ধরা ছবি ভাইরাল! ভোটের মুখে গুঞ্জন চুঁচুড়ায়।চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ কামারপাড়ায় ভোট প্রচারে বেরিয়েছিলেন। চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিব্যেন্দু অধিকারীর অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। কামারপাড়ায় তৃণমূল অফিসে দিব্যেন্দুকে দেখতে পেয়ে সুবীর নাগ ঢুকে পড়েন। দুজনে সৌজন্য বিনিময় করেন। দিব্যেন্দু অসিত মজুমদারের অনুগামী বলে পরিচিত। […]